প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
nationaldailyamaderdesh.com
nationaldailyamaderdesh.com ঢাকা মিরপুর.১০
01880008666 | nationaldailyamaderdesh@gmail.com
সারাদেশ

সাদেকপুরে মসজিদভিত্তিক মক্তব প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রতিবেদক: জাতীয় দৈনিক আমাদের🔳দেশ প্রকাশ: Oct 28, 2026 প্রিন্ট: 08 Nov 2026, 12:17 PM
সাদেকপুরে মসজিদভিত্তিক মক্তব প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি মোস্তাক আহমেদ বাপ্পি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে মসজিদভিত্তিক মক্তব প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ২৩ অক্টোবর সকালে চিলোকূট ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাদেকপুর ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা আল মামুন।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মুহসিনুল হাসান। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শাখার দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সাদেকপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুফতি ইসহাক আল হোসাইন।
বক্তারা বলেন, শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় মক্তবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মক্তব শিক্ষার প্রসার ঘটলে মাদক, চুরি ও বিভিন্ন সামাজিক অপরাধ কমিয়ে শান্তিপূর্ণ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। 

তাঁরা আরও বলেন, প্রতিটি এলাকার মানুষ মক্তব শিক্ষার প্রতি যত্নবান হলে ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক মূল্যবোধে গড়ে তোলা সম্ভব। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার প্রত্যাশায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ